অব্যবস্থাপনার কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় এত বড় দুর্ঘটনা হয়ে গেল। মর্মান্তিকভাবে মারা গেলেন ৫২ জন শ্রমিক। এই কারখানার অনেক অসংগতি ছিল। এখানে শ্রমিকদের নিরাপত্তা বিবেচনায় রাখা হয়নি। রাষ্ট্রের মৌলিক নীতি ভঙ্গ করে কারখানায় শিশুশ্রমিক রাখা হয়েছে। অনেক শিশুশ্রমিক মারা গেছে। ভালো খবর হচ্ছে, কারখানার মালিক সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম, এমডি সজীবসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমরা এখানে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টা নিয়ে বেশি জোর দেব। শ্রম আইনে আছে দুই থেকে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণের কথা। তাজরীন ও রানা প্লাজায় দুর্ঘটনার পর উচ্চ আদালতের রায় ছিল নিহত ও আহত শ্রমিকের পরিবারকে ৮-১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এখানে যাতে একই ক্ষতিপূরণ কার্যকর হয় সেই দাবি করব।
বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় হওয়া আগের মামলাগুলো সব ঝুলে আছে। আমরা দাবি তুলব মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য। আগের ঘটনাগুলোর বিচার না হওয়ায় এই অনিয়মগুলো হচ্ছে। কারখানাগুলো সঠিকভাবে চলছে না। এসব দূর না করতে পারলে আমাদের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে।
আগের প্রতিষ্ঠিত শিল্পকারখানাগুলো ধ্বংস হওয়ায় বর্তমানে শ্রমিকেরা অনেক সমস্যার মধ্যে রয়েছেন। মালিকেরা শ্রমিকদের শ্রমশক্তি লুণ্ঠন করে মুনাফা লোটেন। শ্রমিকদের নিরাপত্তার বিষয় না ভেবেই তাঁদের ঠেলে দেন মৃত্যুর মুখে।
শহীদুল্লাহ চৌধুরী, সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র

মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দির-মোহাম্মদপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ভবনটির ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
১৯ মিনিট আগে
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমছে না। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানা এলাকা থেকে ১৩৫ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ...
২৬ মিনিট আগে
অভিযানকালে বিদেশি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৪৮৪টি ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা গণ অধিকার পরিষদের নেতা মো. জসীম উদ্দিনের দলীয় সদস্যপদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছ
৩৪ মিনিট আগে