
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে এক কোটি ও আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। কয়েকটি মানবাধিকার সংগঠন ও আইন সহায়তাকারী সংগঠন এই রিট আবেদন করে।
আবেদনে নিহতদের পরিবারকে ১০ লাখ ও আহতদের আপাতত পাঁচ লাখ টাকা করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ারও প্রার্থনা জানানো হয়েছে। পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
গত শনিবার রাতে সংগঠনগুলো ই-মেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর রিট আবেদনগুলো দাখিল করেছে। আইনজীবী শাহীনুজ্জামান শাহীন রিট আবেদনের কথা নিশ্চিত করেছেন।
সংগঠনগুলো হলো আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি।
শ্রম ও কর্মসংস্থান সচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ ব্যাংক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ডিআইজি ঢাকা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার নারায়ণগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাশেম ফুডস লিমিটেডকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রূপগঞ্জের কারখানায় আগুন লাগে। পরের দিন আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরই মধ্যে আগুনে পুড়ে নিহত হন ৫২ জন। শনিবার পুলিশ এ ঘটনায় একটি হত্যা মামলা করেছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৬ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৬ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে