
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসীর কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—ডাইংয়ের হিসাবরক্ষক সাইফুল, নিরাপত্তা প্রহরী কবির ও হান্নান।
কারখানা কর্তৃপক্ষ জানায়, রাতের নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকেরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।
ঘটনার পরপরই কারখানার দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ তিনজনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিট সেখানে যায়। তবে এর আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। শুনেছি তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বার্ন ইউনিটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে তিনজন রোগী এসেছে। তিনজনের মধ্যে একজনের ৫৩ শতাংশ, একজন ৪০ শতাংশ এবং আরেকজন ৩৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের শ্বাসনালি পুড়ে গেছে এবং তিনজনই আশঙ্কাজনক অবস্থায় আছে।’

মৌলভীবাজারে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায় প্রায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডি জানিয়েছে, সড়ক, সেতু ও কালভার্ট মেরামত এবং পুনর্নির্মাণে প্রায় ২৮ কোটি টাকা প্রয়োজন।
৭ মিনিট আগে
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৮ আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চারজনকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
তিন দফা দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধান ফটক ও মহাসড়কে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারাদের জন্য পুনঃপরীক্ষা এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। মঙ্গলবার বেলা ১১ টা থেকে শুরু হয়ে বিভিন্ন স্থানে
২৬ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৩২ মিনিট আগে