Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামসহ বসতবাড়িতে আগুন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২৩: ৪৮
সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামসহ বসতবাড়িতে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটের দুটি গুদাম ও একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটের দুটি গুদাম ও একটি বসতবাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকার বাঁশবাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ইকবাল মিয়া নামের এক ব্যবসায়ীর পাশাপাশি দুটি ঝুটের গুদাম রয়েছে। প্রথমে একটি গুদামে আগুন লাগে। পরে তা পাশের আরও একটি গুদাম ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে দুটি গুদামের সব মালামাল পুড়ে যায়। বসতবাড়ির দুটি কক্ষের মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

গুদামমালিক ইকবাল মিয়ার ভাগনে নিশাত জানান, তাঁর খালুর দুটি গুদামেই আগুন লেগেছে। বসতবাড়ির দুটি কক্ষের মালামালও পুড়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশন ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত