
নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজারে অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রির খবরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ১০০ টাকা কেজিতে নেমে আসে মরিচের দাম।
আজ সোমবার সকালে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ক্যাব প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশ সদস্যরা।
অভিযান চলাকালে বাজারে থাকা ক্রেতারা বলেন, ‘কিছুক্ষণ আগেও বাজারে ২৫০ থেকে ৩০০ টাকা দরে মরিচ বিক্রি হচ্ছিল। প্রশাসনের লোকজন দেখে এখন ১০০ টাকায় মরিচ বিক্রি করছেন ব্যবসায়ীরা। তাই এখনই কিনে নিচ্ছি, তাঁরা চলে গেলে আবারও দাম বাড়িয়ে দেবে। গতকালও এখানে ৭০০-৮০০ টাকা কেজিতে মরিচ বিক্রি হয়েছে শুনেছি।’
অভিযান চলাকালে তাজুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে মরিচ বিক্রির দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মূল্যতালিকা না থাকায় একটি মুদিদোকানিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদ না থাকায় খাবার হোটেলে বেশ কিছু ঘি জব্দসহ তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে জানতে চাইলে সেলিমুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে বাড়তি দামে মরিচ বিক্রি হচ্ছে বলে আমরা অভিযোগ পাই। তাজুল নামের এক দোকানিকে ২৬০ টাকা দরে মরিচ বিক্রি করার সময় হাতেনাতে ধরি। তিনি ১৮০ টাকায় মরিচ কিনে এনেছেন দাবি করলেও কোনো রসিদ দেখাতে পারেননি। তাঁকে জরিমানা করতেই অন্যরা দাম কমিয়ে দেন। আমাদের উপস্থিতিতেই বহু ক্রেতা মরিচ কিনে নিয়েছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া গতকাল রোববার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। অভিযোগে পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের
৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন
৭ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তাঁর ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালত। আজ সোমবার (৫ অক্টোবর) বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
৮ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় একটি বিদ্যালয়ের অদূরে বজ্রপাতের বিকট শব্দে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ১১ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।
৯ মিনিট আগে