
নবম শ্রেণি পড়ুয়া আঁখি খুঁজতে এসেছে মায়ের লাশ। বুধবার রাতে মায়ের সঙ্গে শেষ দেখা হয়েছিল তার। বৃহস্পতিবার খুব সকালে মা যখন কাজে বেরিয়েছেন তখনও ঘুমিয়েই ছিল আঁখি। আজ শুক্রবার বিকালে রূপগঞ্জে সজীব গ্রুপের কারখানার একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাকে। যে ভবনে আগুন লেগে মায়ের মৃত্যু হয়েছে সেই ভবনের দিকে তাকিয়ে আছে সে।
মায়ের কথা জানতে চাইতেই হাউমাউ করে কেঁদে ওঠে আঁখি। তার চোখের জল কাঁদিয়েছে উপস্থিত অনেককেই। তার গগনবিদারী কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। মা হারা আঁখিকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারোরই।
ভুলতা গাউছিয়া এলাকার মুজিবুর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে আঁখি। সে এসেছে মায়ের লাশ খুঁজতে। সঙ্গে প্রতিবেশী কয়েকজন। তাঁরা জানান, বড় ভাই দেলোয়ার ঢাকা মেডিকেলের মর্গে মায়ের লাশ খুঁজতে গেছেন। আঁখির বাবা ভুলতা এলাকায় চায়ের দোকান চালান।
আঁখির মতো এমন অনেকেই সেখানে এসেছেন। তাঁরাও স্বজনের লাশ খুঁজে ফিরছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার আগুন কেড়ে নিয়েছে আঁখির মতো অনেকেরই আপনজন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়েছেন কেউ কেউ।
নিখোঁজের তালিকাটা ক্রমেই দীর্ঘ হচ্ছে। আরও অনেক মানুষ তাঁদের স্বজনদের খোঁজে ভিড় করছেন পুড়ে যাওয়া কারখানাটির আশেপাশে।

কিশোরগঞ্জ সদরে এলপিজি সিলিন্ডার থেকে অসাধু উপায়ে গ্যাস বের করে ওজন কম দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার মহিনন্দ বাজারে হাতেনাতে আটকের পর রাজিব মিয়া নামের ওই এলপিজি ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা....
১ মিনিট আগে
খুলনায় দুর্বৃত্তের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়...
৬ মিনিট আগে
ফাইয়াজ জানান, ২০২৫ সালের মার্চে হাইকোর্টের রায়ের পরও চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয় মামলাটি তালিকা (সিরিয়াল) অনুযায়ী এগোচ্ছে। তাঁর প্রশ্ন, ‘গুরুত্বপূর্ণ এই মামলার সিরিয়াল চাইলে এগিয়ে আনা সম্ভব। সেখানে কেন দ্বিধাবোধ করা হচ্ছে?
১৫ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজ হওয়ার এক দিন পর ঘরের পাশের পুকুর থেকে চার বছর বয়সী মোছা. মাসতুরা নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। নিহত মাসতুরা ওই এলাকার....
৩৮ মিনিট আগে