
নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার ভোরে (২৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ইমরান (৩০) ও বাপ্পী (২৮)।
গতকাল বিকেলে র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য জানান।
সাজ্জাদ হোসেন বলেন, ‘ডি কোম্পানি’ নামের এই কিশোর গ্যাং সম্প্রতি এলাকায় আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের আতঙ্কে এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। বিভিন্ন সময়ে দেশীয় অস্ত্রসহ এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগণের কাছ থেকে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এ ছাড়া তারা নগরীর বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।
অভিযানের সময় তল্লাশি করে দুজনের কাছ থেকে ১৮ কেজি গাঁজা, ১০১ পুরিয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবাসহ দুটি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের গার্লস স্কুল মোড়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের দুই সাবেক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হৃদয় হাসান ও সাবেক সভাপতি খায়রুল ইসলাম।
৯ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভেলাপচার পল্লিচিকিৎসক মো. রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম আজ মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করেন।
১১ মিনিট আগে
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন পরিষদের নবনির্মিত মার্কেটের পজিশন বরাদ্দ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার টেবুনিয়া বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের
২৫ মিনিট আগে
গাইবান্ধা সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখকেরা অভিযোগ করেছেন, চাঁদাবাজি, হুমকি ও মবের শিকার হচ্ছেন তাঁরা।
৩৪ মিনিট আগে