
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী বালাকে (৫৭) শ্বাসরোধ হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে এই ঘটনা ঘটে।
সবিতা রানী বালা দৌলতপুর গ্রামের পরিতোষ মণ্ডলের স্ত্রী। আজ সোমবার সকালে সবিতার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সবিতা রানী বালা স্কুলের প্রধান শিক্ষক হওয়ায় প্রায় গভীর রাত পর্যন্ত ঘরে বসে ল্যাপটপে কাজ করতেন। গতকাল রাতে কাজ শেষে ঘরে একা ঘুমিয়েছিলেন। তাঁর স্বামী পরিতোষ মণ্ডল বাড়ির অন্য ঘরে ঘুমাচ্ছিলেন। রাতে পরিতোষ টয়লেটে যাওয়ার জন্য বের হলে দেখতে পান সবিতার ঘরে-বাইরে থেকে দরজার ছিটকিনি লাগানো। তিনি প্রতিবেশী ভাই সন্তোষ মণ্ডলকে নিয়ে সবিতার ঘরে গিয়ে তাঁর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান।
নিহতের স্বজন ও পুলিশ আরও জানান, গতকাল রাতের কোনো একসময়ে চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। সবিতা তাঁদের চিনে ফেলায় তাঁর গলায় গামছা পেঁচিয়ে তাঁকে হত্যা করা হতে পারে। এ সময় ঘরের আসবাব এলোমেলো করে সবিতা রানী বালার ব্যবহৃত ল্যাপটপ এবং হাতে, গলায় ও কানে পরা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ওসি আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১১ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৩ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৮ মিনিট আগে