Ajker Patrika

নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২৩: ৩৪
নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সহপ্রচার সম্পাদক মো. মেলজার হোসেন ভূঁইয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, নাশকতার মামলায় নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেলজার হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত