
নওগাঁর মান্দায় আলোচিত মামুনুর রশিদ মামুন (৩৮) হত্যা মামলার একমাত্র আসামি ইসমাইল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে মহাদেবপুর থানা-পুলিশের সহায়তায় উপজেলার শিবগঞ্জ বাজারের নির্মাণাধীন সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মৃত ফারাতুল্লাহ শাহের ছেলে। তিনি নিহত মামুনের শ্যালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুনকে কুপিয়ে জখম করার পর থেকেই ইসমাইল হোসেন বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। আজ সকালে নিহত মামুনের স্বজনেরা জানতে পারেন, ইসমাইল মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় অবস্থান করছেন। পরে স্বজনেরা সেখানে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর অবস্থান শনাক্ত করেন।
বিষয়টি মান্দা থানা পুলিশকে জানানো হলে মহাদেবপুর থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম আসামি ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামুনকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলাটি আদালতের মাধ্যমে হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। গ্রেপ্তার ইসমাইল হোসেনকে আগামীকাল আদালতে হাজির করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ফজরের নামাজের সময় মান্দা উপজেলার শামুকখোল গ্রামের একটি মসজিদের ভেতরে মামুনুর রশিদ মামুনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত মামুনের স্ত্রী নেহেরা খাতুন বাদী হয়ে তাঁর ভাই ইসমাইল হোসেনের বিরুদ্ধে মান্দা থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামুনের মৃত্যুর পর আদালতের মাধ্যমে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধসহ আট দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ। তাঁদের দাবি, বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে বন্দরের শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান ও স্বার্থে নেতিবাচক প্রভাব পড়বে।
৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি জরাজীর্ণ তালাবদ্ধ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার কারণ ও পেট্রল ব্যবহারের বিষয়টি তদন্ত করছে।
১৬ মিনিট আগে
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্
২৩ মিনিট আগে