নওগাঁর বদলগাছিতে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ‘শুদ্ধ’ করার ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী। পরে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার। গতকাল সোমবার রাতে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার বাঁশপাড়া এলাকার জাওনা পাহানের ছেলে ও গ্রাম্য মাতব্বর বিমল পাহান (৩৮), রমেশ পাহানের ছেলে সুবাস পাহান (৪৫) ও ধামইরহাটের ইনসিরা গ্রামের মৃত সুবল চন্দ্রের ছেলে ভবেস পাহান (৫২)।
মামলার আরও দুই আসামি হলেন—শ্রীমতি রঞ্জনা রাণী ও শ্রীমতি শংকরি। তারা দুজন পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই গৃহবধূকে পরকীয়া সম্পর্কের অপবাদ দিয়ে গ্রামে সালিসের উদ্যোগ নেওয়া হয়। ঘটনাটি গৃহবধূর মা জানতে পেরে ১৫ দিন আগে জামাইয়ের বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে চলে যান। এরপর গত শনিবার তাঁর শাশুড়ি ওই গৃহবধূকে বাবার বাড়ি থেকে আবারও স্বামীর বাড়িতে নিয়ে যান।
এরপর গ্রামের মাতব্বরেরা পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে সমাজচ্যুত করার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে মাতুব্বরেরা দলবদ্ধ হয়ে ওই গৃহবধূর বাড়িতে আসেন। পরে আসামি বিমল পাহানের হুকুমে সুবাস, রঞ্জনা, শংকরি নামের কয়েকজন জোর করে গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া দেন এবং মাথায় ঘোল ঢেলে দেন। এরপর আসামিরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে চলে যান।
ভুক্তভোগী গৃহবধূ আজকের পত্রিকাকে বলেন, ‘কারও সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক ছিল না। সমাজ থেকে আলাদা করা এবং সামাজিকভাবে হেয় করার জন্যই তারা আমার সঙ্গে এই কাজ করেছে। সবার কাছে আমাকে অপমান করা হয়েছে। আমি অপরাধীদের শাস্তি চাই।’
এ বিষয়ে বদলগাছি থানার ওসি আতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর আত্মগোপনে থাকা আসামি বিমলকে বদলগাছীর জাবারীপুর এলাকা থেকে, সুবাসকে গয়েশপুর এলাকা থেকে এবং ভবেশকে ধামইরহাট উপজেলার ইসবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গতকাল সোমবার সকালে গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে গ্রামের মাতব্বর বিমল পাহান এবং সুভাস পাহান এবং ভবেস পাহানের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ভুক্তভোগীকে তাঁর নিজ ঘরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।

এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৭ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
১০ মিনিট আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
১৩ মিনিট আগে
আষাঢ় বিদায় নিয়ে শ্রাবণ এসেছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টিও হচ্ছে। চলছে ইলিশের ভরা মৌসুম। অথচ এ সময়েও জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দুই-একটি যা ধরা পড়ছে, তারও দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। তবে এই সংকটের মধ্যেও কিছুটা স্বস্তির খবর রয়েছে। গত দুই দিন মেঘনা, কালাবদর, আড়িয়াল...
২৭ মিনিট আগে