নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (২৭) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার রাত ৯টার দিকে হাঁপানিয়া এলাকায় সীমান্তের ২৩৬ মেইন পিলারের কাছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।
নওগাঁ ১৬ বিজিবির নিতপুর কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আল আমিনের মরদেহ ফেরত নিতে বিএসএফের সঙ্গে আজ দিনভর যোগাযোগ করেন তাঁরা। এরপর সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে আল আমিনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। পরে স্থানীয় পুলিশের মাধ্যমে পরিবারের কাছে ফেরত দেওয়া হয় আল আমিনের মরদেহ।
মরদেহ ফেরত দেওয়ার সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএসএফের পক্ষ থেকে ভারতের কেদারিপাড়া ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর সুভাষ চন্দ্র মিনাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
নিহত আল-আমিন উপজেলার নীতপুর গ্রামের কলনীমোড় এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে চার–পাঁচ ব্যক্তি সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু আনছিলেন। এ সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা গরু আনতে যাওয়া ব্যক্তিদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এতে অন্যরা পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বাংলাদেশি মেইন পিলার নীতপুর সীমান্তের ২৩২ নম্বর এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ নিয়ে যান।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে