নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে সীমান্ত এলাকায় ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে নীলমারী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বাংলাদেশি যুবকের নাম আল আমিন (৩৮)। তিনি উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর কলোনিপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চার-পাঁচজন চোরাকারবারি সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু আনছিল। এ সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এতে অন্যরা পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বাংলাদেশি মেইন পিলার নীতপুর সীমান্তের ২৩২ নম্বর এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ নিয়ে যান।
নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘সোমবার বিকেলের দিকে আল-আমিন ঘর থেকে বের হন। ভোররাতের দিকে ভারতের অভ্যন্তরে আল আমিনকে বিএসএফ গুলি করে হত্যা করে। কী কারণে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না।’
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, ‘গুলির ঘটনা আমরাও শুনেছি। এ ব্যাপারে বিজিবি ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিং চলছে।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৬ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৭ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে