খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক বুকের তাজা রক্ত ঢেলে দেন। তাঁদের ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের স্বধিকার এবং স্বাধীনতা আন্দোলনের বীজ বপন হয়েছিল। তাই বঙালি জাতীকে ফিরে যেতে হবে সেই শিকড়ের সন্ধানে। তবেই স্বাধীনতার চেতনাকে আমরা বুকে ধারণ করতে পারব।’
আজ মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, ‘ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির লড়াই সংগ্রামের গোড়া পত্তন হয়েছিল। যার নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সকল অপশক্তিকে দমন করে সেই চেতনা ধারণ করতে হবে। আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।’
সভায় সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেলসহ জেলা আওয়ামী লীগ ও এর সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রাত ১২টা ১ মিনিটে নওগাঁ শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী। এ সময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে একে একে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা ইউনিটসহ সর্বস্তরের মানুষের ঢল নামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
১৬ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চরসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফটিকছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলার যুব বিভাগ। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে...
১ ঘণ্টা আগে
যশোরের বেনাপোল স্থলবন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (কাস্টমস)। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে বন্দরের ৩১ নম্বর শেড থেকে ট্রাকটি জব্দ করা হয়। স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।
১ ঘণ্টা আগে