
দীর্ঘ সতেরো মাস পর আগামীকাল রোববার থেকে খোলা হচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম। এরপরও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করে দেওয়া হবে।
আজ শনিবার দুপুরে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
কোনো শিক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে বা উপসর্গ থাকলে তাদের বিদ্যালয়ে না পাঠানোর অনুরোধও করেন শিক্ষামন্ত্রী।
পরে শিক্ষামন্ত্রী জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন। সকাল ১১টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাষ্টার চত্বরে জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে শহরের ফৌজদার মোড়ে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। সম্মেলনে অতিথি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মির্জা আজম এমপি, অসীম কুমার উকিল, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ এমপি, মোজাফ্ফর হোসেন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহামেদ চৌধুরী, পৌর মেয়র ছানুয়ার হোসেন ছানু।
সম্মেলন পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

নিয়ম বহির্ভূতভাবে স্ত্রী ও নিজের নামে দুটি ডিলারশিপ নিয়েছেন তিনি। তাঁরা দুজনেই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত, যা ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালার’ সুস্পষ্ট লঙ্ঘন। তার ওপর নিজের বীজের দোকান থেকে ভুট্টার বীজ না কিনলে কৃষকদের কাছে...
১৭ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ।
৪২ মিনিট আগে
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। প্রথম দিন নদী ও বড় স্টেশন মাছঘাট ফাঁকা দেখা গেছে। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ আহরণ, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ।
১ ঘণ্টা আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিরোধী দলের উদ্দেশে বলেন, দুই মাস, ছয় মাস যেতে না যেতেই আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ করা?
১ ঘণ্টা আগে