
নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। গতকাল সোমবার জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ১২৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা জাতি হিসেবে যেমন একটা অস্থির সময় অতিবাহিত করছি, ঠিক তেমনি আমাদের সামনে অপার সম্ভাবনার সুযোগ এসেছে। জাতি হিসেবে একটা অপশক্তিকে পরাজিত করেছি।
এখন বিভিন্ন প্রকার সংস্কারকাজ জরুরি হয়ে পড়েছে। তবে এই সংস্কারকাজ এককভাবে শুধু সরকারের নয়। আমরা ঐকমত্যের ভিত্তিতেই এই সংস্কারকাজ সম্পন্ন করতে চাই।’
সি আর আবরার আরও বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য নজরুলের গান-কবিতা তরুণদের, আমাদের উদ্দীপ্ত করেছে, সেই নজরুলকে আজকে স্মরণ করার মধ্য দিয়ে তাঁর ঋণ পরিশোধের সামান্য চেষ্টামাত্র।’
অনুষ্ঠানে নজরুল পদক ও সম্মাননা স্মারক দেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও গবেষণায় অবদান রাখায় ‘নজরুল পদক-২০২৫’ পেয়েছেন দুই গুণী ব্যক্তি। তাঁরা হলেন সংগীত বিভাগে ইয়াকুব আলী খান ও গবেষণা বিভাগে অধ্যাপক ড. রশিদুন নবী।

রাজশাহীর বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. শিমুল (২৮) নামে এক যুবক নিহতের ঘটনায় ইসলাম আলী (৩০) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর একটি দল...
৫ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৪ জনের মৃত্যু হলো। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৬ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পেছনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
৩৯ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ছয়টি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট। চারটি গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকার অভিযোগে একটি গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে