উচ্চ আদালত মামলা খারিজ করে দেওয়ায় গৌরীপুর মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে আর বাধা রইল না। গত সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটি খারিজ করে দেন। মাত্র পাঁচ শতক জায়গার জটিলতায় আটকে ছিল মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ।
২০১৭ সালে পৌর শহরের উত্তর বাজার বায়তুল আমান জামে মসজিদের (বড় মসজিদ) জায়গায় মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব করা হয়। স্থানীয় সাংসদ, প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা প্রস্তাবিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের সুপারিশ করেন। এ সময় গৌরীপুর মধ্যবাজার এলাকার ব্যবসায়ী হাজি মো. আক্কাছ আলী ভূঁইয়া শহরের বাইরে গৌরীপুর সরকারি কলেজের পাশে দেবোত্তর সম্পত্তিতে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব করে উচ্চ আদালতে মামলা করেন। আদালত ময়মনসিংহ জেলা প্রশাসককে এক মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন।
তৎকালীন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস তদন্ত করে আদালতকে জানান, এসএ রেকর্ড অনুযায়ী কলেজের ভূমি দেবোত্তর সম্পত্তি। প্রস্তাবিত জায়গায় একটি মন্দির রয়েছে। এখানে মসজিদ নির্মাণ হলে সাম্প্রদায়িক দাঙ্গাসহ অশান্তি সৃষ্টি হতে পারে। তিনি স্থানীয় সাংসদ ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী উত্তর বাজারে প্রস্তাবিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের পক্ষে মত দেন। মামলাটি হাইকোর্টে খারিজ হয়ে গেলে আক্কাছ আলী তাঁর ভাই মো. মাহমুদুল হাসান জলিল ভূঁইয়াকে দিয়ে হাইকোর্টে আরও একটি মামলা করান।
ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু জানান, গত বছরের ডিসেম্বরে গৌরীপুর মডেল মসজিদ নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছে। উচ্চ আদালতে মামলা চলমান থাকায় কাজ শুরু করা যায়নি।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৭ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৮ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২০ মিনিট আগে