সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (৪২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিয়াদ শহরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। তিনি স্থানীয় তারাপাশা গ্রামের পল্লি চিকিৎসক খলিলুর রহমান চাঁনের ছেলে।
নিহতের স্ত্রী সুইটি আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিন ছেলে সন্তান নিয়ে বিধবা হয়েছি। আমরা মরদেহ আনার ব্যাপারে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করেছি।’
মোস্তাফিজুর রহমানের খালাতো ভাই মুখলেছুর রহমান আউয়াল বলেন, ‘১৩ মাস আগে কাজের সন্ধানে মোস্তাফিজুর রহমান সৌদি আরবে পাড়ি জমান। এর আগে তিনি উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন। শনিবার সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।’
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়েছে। বিষয়টি সকালে শুনেছি।’

নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রশাসনিক ভবন থেকে বের করে হাসপাতালে নিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা শর্ত দিয়েছেন, তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না।
৭ মিনিট আগে
নওগাঁর মান্দায় গরুর বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ভাই আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুর দেড়টার দিকে শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে মোস্তফা তাকে রাস্তার পাশের একটি কলাবাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন।
২৩ মিনিট আগে