জামালপুরে বজ্রপাতে মো. হৃদয় হাসান (১৪) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর মৌহডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হৃদয় হাসান ওই এলাকার মধু মিয়ার ছেলে। সে কেন্দুয়া কালীবাড়ী এলাকার মুকুল নিকেতন নামে একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও হৃদয়ের পরিবার জানায়, হৃদয় বাড়ির পাশে খালপাড়ে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় বজ্রপাত শুরু হয়। হৃদয় ঘাস বস্তায় ভরে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে সে মাটিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বজ্রপাতে হৃদয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে...
৪২ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় দুই সন্তানের জননী সোনিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার আনোয়ার শাহ মাজারসংলগ্ন নিজ বসতবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা...
১ ঘণ্টা আগে
ফটিকছড়ির হেঁয়াকো এলাকায় নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রমের জন্য যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টার অবরোধে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে