
দুই পাশে বিস্তীর্ণ হাওরের মাঝ দিয়ে ১৪ কিলোমিটার সড়ক রাঙানো হয়েছে আলপনায়। পয়লা বৈশাখ উপলক্ষে এই মনোমুগ্ধকর পরিবেশটিকে আরও রঙিন করে তোলা হয়েছে। পুরো সড়কটিতে আঁকা হয়েছে বাঙালি সংস্কৃতির দৃশ্যপটের আলপনা। সেই আলপনা রাঙা সড়ক থেকে হাওরের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমিয়েছে হাজারো মানুষ।
আজ রোববার সকালে কিশোরগঞ্জের মিঠামইন জিরোপয়েন্ট ১৪ কিলোমিটার আলপনার উদ্বোধন করেন ডাক ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৬ কিলোমিটার সড়কের ১৪ কিলোমিটার সড়কচিত্র অঙ্কনে ৬৫০ জন চিত্রশিল্পী ও ২০০ জন স্বেচ্ছাসেবী কাজ করেছেন। এতে তিন ধরনের ৪০০ ব্রাশ ও তুলি, ১৬ হাজার লিটার লাল, নীল, বেগুনি, হলুদসহ হরেক রং ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা জহির আহমেদ বলেন, ‘দুদিন ধরে ফেসবুকে পোস্ট দেখে মুগ্ধ হয়েছি। তাই ছেলেমেয়ে, স্ত্রীসহ বেড়াতে এলাম। সত্যি বলছি, এত প্রাণবন্ত সৌন্দর্য এর আগে দেখেনি।’
সমাজকর্মী মুজাহিদ সরকার বলেন, ‘হাওরে এই বছর বৈশাখে ভিন্নমাত্রার আনন্দ হচ্ছে। আলপনা ঘিরে তৈরি হয়েছে উৎসব। অন্যদিকে হাওরে চলতি বর্ষায় পর্যটক বাড়বে, হাওরে পর্যটক বাড়লে হোটেল-মোটেল তৈরি হবে। এতে করে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।’
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়া প্রমুখ। এ আয়োজনে যৌথভাবে ছিল বাংলালিংক, এশিয়াটিক ও বার্জার পেইন্টস।

কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজকে ওয়াক্ফ করে দেওয়া জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের বিরুদ্ধে। ‘পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক’ উল্লেখ করে তাঁর ভাতিজা মাহমুদুল হাসান মাজহারুল কলেজের জায়গায় সাইনবোর্ড স্থাপন করেছেন।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে করে উদ্বেগ বাড়ছে নদ-তীরবর্তী মানুষের মধ্যে। বিশেষ করে নদটির তীরে অবস্থিত বালাসী ফেরিঘাট টার্মিনাল ভাঙনের ঝুঁকিতে পড়েছে। প্রায় ১৫৭ কোটি টাকার এই স্থাপনাটির মাত্র ১৫ মিটার দূরে ভাঙছে নদ। অন্যদিকে চরের ফসলি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের একমাত্র অ্যাম্বুলেন্সটি সাত বছর ধরে বিকল অবস্থায় পড়ে আছে। খোলা আকাশের নিচে পড়ে থেকে প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে গাড়িটি। এদিকে জরুরি রোগীদের হাসপাতালে নিতে ইউনিয়নবাসীকে বেশি টাকা নিয়ে অন্য যানবাহন ভাড়া করতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
বছরের একমাত্র ভরসা বোরো ফসল পচে যাওয়ায় দিশাহীন হয়ে পড়েছেন সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় হাজার হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের চোখে এখন শুধু হতাশা। অভিযোগ, অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ বাঁধ ফসল রক্ষার বদলে বিপর্যয় আরও বাড়িয়ে দিয়েছে, আর শেষ সম্বল বাঁচাতে...
৪ ঘণ্টা আগে