
ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে একটি কারখানাকে তিন লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ২টার দিকে পৌরসভার আদি ধামরাই মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানাটিতে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করা হচ্ছিল। পরে নিরাপদ খাদ্য আইনে আদি ধামরাই মিষ্টান্ন ভান্ডার কারখানার স্বত্বাধিকারী সুশান্ত পালকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহাবুব আরিফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আলম রমিজ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহাব উদ্দিন, ময়মনসিংহ জেলা নমুনা সংগ্রহকারী কর্মকর্তা মামুন উর রশিদ, ল্যাব টেকনিশিয়ান সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও ময়লা-আবর্জনার অভিযোগে তিনটি হোটেল ও একটি বেকারিকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে দুজনকে জরিমানা ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২ মিনিট আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গণ অনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। কর্মসূচিতে সংহতি জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম দাবি জাতীয় সংসদে উত্থাপনের চেষ্টা করবেন বলে জানান।
৮ মিনিট আগে
ময়নাতদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক বাবুল কুমার বিশ্বাস বলেন, ‘আমাদের সন্দেহ ছিল। ধর্ষণ কি না, স্পার্ম আছে কি না। সোয়াবটাকে নিতে বলা হয়েছে। তখন সে ওটা নিয়েছে। সেখান থেকে ফিসারের মতো আসছে।
১২ মিনিট আগে
গত ৯ আগস্ট এই মামলায় ডনকে কারাগারে পাঠানো হয়। এর আগে ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৬টার দিকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। তিনি ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। খবর পেয়ে সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। সিআইডি সালমান শাহ হত্যা মামলা তদন্ত করছে...
১৫ মিনিট আগে