
ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩৪ জন। আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮৪৪ ৷ এর মধ্যে ২১ হাজার ৮৭৭ জন করোনামুক্ত হয়েছেন এবং ২৯৮ জন মারা গেছেন।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন করে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগী রয়েছেন ৭৫ জন। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ রোগী ৪৯ জন। এ ছাড়া বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন। আর ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান ডা. মুন।
এদিকে ওমিক্রন মোকাবিলায় ময়মনসিংহ বিভাগজুড়ে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি বড় পরিসরে সভা-সমাবেশ বন্ধে দেওয়া হয়েছে নির্দেশনা। বাধ্যতামূলক মাস্ক পরতে অভিযান ও মাইকিং করে যাচ্ছে সিটি করপোরেশন। এ ছাড়া করোনার বাড়তি চাপ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
মমেক হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় মমেক হাসপাতালের ৪০০ শয্যা সক্ষমতার করোনা ডেডিকেটেড ইউনিটটি পর্যায়ক্রমে ৪০০ শয্যায় উন্নীত করার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া ১০ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্টটি ২০ হাজার লিটারে উন্নীত করা হচ্ছে।
অক্সিজেনের পয়েন্ট ৬০০ বাড়িয়ে ১ হাজার ৬০০ করা হয়েছে জানিয়ে ওয়াজেউদ্দিন ফরাজী বলেন, নতুন করে অক্সিজেনের লাইন মোটা করা হয়েছে। মজুত রাখা হয়েছে পর্যাপ্ত ওষুধ। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্তসংখ্যক স্বাস্থ্যকর্মী।
এদিকে জেলা পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বলেন, পুলিশ সদর দপ্তর থেকে চার স্তরের নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী জেল-জরিমানাও করা হবে।
ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. শাহ আলম বলেন, করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জামালপুর সদর হাসপাতাল, শেরপুর সদর হাসপাতাল, নেত্রকোনা সদর হাসপাতাল ও মমেক হাসপাতালে ৪৬০টি শয্যা প্রস্তুত করা হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি বেড প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। ময়মনসিংহ বিভাগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, তাঁদের মধ্যে ৩২ শতাংশ কোভিড হাসপাতালে সেবা দেওয়ার লক্ষ্যে সংযুক্ত করা হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। ইতিমধ্যে মাস্ক পরায় বাধ্য করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ বিগত সময়ের চেয়ে আরও বেশি গুরুত্ব দিয়ে ওমিক্রন মোকাবিলা করা হবে।

গত ২ জুলাই বনানী থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন বনানী থানার এসআই (উপপরিদর্শক) সাইফুল ইসলাম। এক দফা তারিখ পিছিয়ে আজ ধার্য ছিল গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি।
৩ মিনিট আগে
চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
৫ মিনিট আগে
জীবননগর উপজেলার সীমান্ত পিলার ৭০/৬ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশবাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক চোরাকারবারিকে ধাওয়া দিলে বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যান।
১২ মিনিট আগে
দেশের অর্থনীতির অন্যতম প্রধান করিডর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক, বাস, কাভার্ড ভ্যান, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন চলাচল করে এ সড়কে। কিন্তু ব্যস্ততম এই মহাসড়কের কুমিল্লা অংশ এখন ক্রমেই প্রাণঘাতী দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। ঘন ঘন দুর্ঘটনায় প্রাণ
১৫ মিনিট আগে