
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনিয়ম-দুর্নীতির অভিযোগে ১৯ জন শিক্ষক ও ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাদের এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগে অনিয়ম, শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ না হওয়া, অভিজ্ঞতার সনদ ভুয়া ও জাল, বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত, বিশেষ যোগ্যতার দোহাই দিয়ে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে চাকরি নেওয়া এবং বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকায় তাদের শোকজ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শোকজকৃত শিক্ষকেরা হলেন: ড. মো. মেহেদী উল্লাহ (বিভাগীয় প্রধান ফোকলোর বিভাগ), মো. মুশফিকুর রহমান-হীরক মুশফিক (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), অধ্যাপক ড. মো. জাহিদুল কবীর (সংগীত বিভাগ), অধ্যাপক ড. মোশাররাত শবনম (সংগীত বিভাগ), সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), সহযোগী অধ্যাপক নগরবাসী বর্মন (চারুকলা বিভাগ), সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার (চারুকলা বিভাগ), মো. তারিফুল ইসলাম (বিভাগীয় প্রধান দর্শন বিভাগ), খাইরুল ইসলাম (প্রভাষক দর্শন বিভাগ), অধ্যাপক ড. মার্জিয়া আক্তার (বাংলা বিভাগ), ড. মাসুদ রানা (সহযোগী অধ্যাপক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ), অধ্যাপক ড. মোল্লা আমিনুল ইসলাম (হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ), সহকারী অধ্যাপক অন্তরা মাহবুব (হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ), অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন (বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ), অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন (বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ), অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম আল মামুন (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), সহকারী অধ্যাপক ফারজানা খানম (ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ) এবং সহযোগী অধ্যাপক ড. মো. তুহিনুর রহমান (ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডি বিভাগ)।
এ ছাড়া প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শোকজকৃত ২০ কর্মকর্তা-কর্মচারী হলেন: কৃষিবিদ ড. মুহাম্মদ হুমায়ুন কবীর (সাবেক রেজিস্ট্রার), মোহাম্মদ নজরুল ইসলাম (অতিরিক্ত পরিচালক অর্থ ও হিসাব দপ্তর), প্রকৌশল দপ্তরের উপপ্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হালিম, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার্স দপ্তরের অতিরিক্ত পরিচালক কাজী মাহবুব ইলাহী, প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক মো. আসাদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পার্সোনাল অফিসার রেবেকা সুলতানা, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের পার্সোনাল অফিসার রোজিনা বেগম, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সোহেল রানা (হল সুপার), ডা. মমতাজ বেগম (ডেপুটি চিফ মেডিকেল অফিসার) রেজিস্ট্রার দপ্তর উপ-রেজিস্ট্রার (স্টোর) নাজমুল হুদা, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী জান্নাতুন নাঈম, শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক সরকার, রেজিস্ট্রার দপ্তরের সহকারী পরিচালক (অর্থ) এস এম কাউসার আহমেদ, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক নির্মল চন্দ্র সাহা, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক রাধেশ্যাম, সংগীত বিভাগের ডেমোনস্ট্রেটর মো. মশিউর রহমান, প্রকৌশল দপ্তরের সিনিয়র প্লাম্বার মোহাম্মদ আসাবুল হক, কেন্দ্রীয় গ্রন্থাগারের পার্সোনাল অফিসার খালেদা জেসমিন।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর বোন কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
৪ মিনিট আগে
সড়কে যানবাহনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় প্রদত্ত অর্থকে কেবল ‘অনুদান’ বা ‘আর্থিক সহায়তা’ হিসেবে নয়, বরং তাঁদের প্রাপ্য যথাযথ ক্ষতিপূরণ হিসেবে বিবেচনা করার এবং ক্ষতিপূরণের পরিমাণ বাস্তবসম্মত ও ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে
৬ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় বিএনপির এক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি অবিস্ফোরিত পেট্রোল বোমা ও ১টি ককটেল উদ্ধার করেছে বলে জানিয়েছে।
৭ মিনিট আগে
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে এ ছিনতাইয়ের শিকার হয়। গত রোববার সকালে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই পেট্রল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করা হয়। পুলিশ বলছে, আমরা কাজ করছি। খুব দ্রুতই জড়িতদের
১৮ মিনিট আগে