
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করেছেন উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান। আজ বৃহস্পতিবার জেলা পরিষদসংলগ্ন একটি ভবনে এই কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করা হয়।
জেলার ৩৬ থানা–পুলিশের নিয়মিত কার্যক্রম পুলিশের এই রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে মনিটরিং করা হবে। একই সঙ্গে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে জনবান্ধব পুলিশ গঠন, সেবা প্রদান ও পুলিশের কার্যক্রমে জবাবদিহি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে এক ব্রিফিংয়ে ডিআইজি ড. মো. আশরাফুর রহমান জানান, রেঞ্জ পুলিশকে পেশাদার, জনবান্ধব, কর্মদক্ষ করে গড়ে তুলতে এই মনিটরিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক মিডিয়া সেন্টার, আপস মনিটরিং ইউনিট, আইসিটি ইউনিট ও রেঞ্জ কন্ট্রোল ইউনিট।
এর মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জের জেলাসহ সিটি করপোরেশন, বিভিন্ন পৌর এলাকা ও গুরুত্বপূর্ণ হাটবাজার সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিংয়ের জন্য আপস মনিটরিং ইউনিটে যোগ করা হবে। সেই সঙ্গে পুলিশের অপারেশনাল কাজে ব্যবহৃত ভেহিক্যাল ট্র্যাকিং সফটওয়্যার যুক্ত করার কাজ শেষ পর্যায়ে।
এতে প্যাট্রোল ডিউটির যানবাহনে জিপিএস যুক্ত করে মোবাইল পেট্রোলিং তদারকি হচ্ছে। এ ছাড়া সিআইডিএমএসের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম, বিট এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। এতে উপকৃত হবে সেবাপ্রার্থীরা।
ডিআইজি আরও বলেন, পুলিশের সেবাকে সহজীকরণ, স্বল্পসময়ে জনগণের মাঝে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম চালু করা, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের বার্তা নামক পুলিশ বুলেটিন প্রকাশের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় পুলিশ কর্মকর্তা নূরে আলম, জহির, ফয়েজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
৩৬ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।
৩৮ মিনিট আগে
রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় তাঁর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
২ ঘণ্টা আগে
পুলিশ জানায়, সোমবার দুপুরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্টোরকিপার ফারুক হোসেন প্রায় ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন পরিমাপক যন্ত্র চুরি করে বের করেন। এসব পণ্য তিনি সন্ধ্যার দিকে উপজেলার কলেজপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের বুকিং কার্যালয়ে নিয়ে যান।
২ ঘণ্টা আগে