
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী এলাকার গভীর জঙ্গল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা। হাতির পায়ে পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা তাঁদের।
নিহত ব্যক্তির নাম কোরবান আলী (৬০)। তিনি কড়ইতলী এলাকার আহমদ আলীর ছেলে। পেশায় তিনি ঠেলাগাড়ি চালক।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী এলাকার শালবনে জঙ্গলে ৪০–৪৫টি বন্য হাতির পাল অবস্থান করছে। সন্ধ্যা নামার আগেই হাতির পাল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। গত বৃহস্পতিবার সকালে কোরবান আলী শালবনে আম কুড়াতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
বনে হাতি অবস্থান করায় কেউ বনের ভেতর যেতে পারেননি। তাঁর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও কোরবান আলীকে পাওয়া যায়নি।
কড়ইতলী গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার বাড়ি থেকে আম কুড়াতে কোরবান আলী বের হন। পরে আর ফিরে আসে নাই। শালবনে হাতি অবস্থান করায় জঙ্গলের ভেতরে যাওয়া যাইনি। বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজ করা হয়েছে। কিন্তু কোথাও তাঁকে পাওয়া যায়নি। আজ সকাল ৯টার দিকে এক রাখাল গরু চড়াতে গিয়ে তাঁর লাশ দেখতে পান। শরীরের বিভিন্ন স্থানে হাতির পায়ের পিষ্টের আঘাত রয়েছে।’
ময়মনসিংহ বন বিভাগরে গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে কোরবান আলী নিখোঁজ ছিলেন। আজ জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে হাতির পায়ের আঘাত রয়েছে। আমি ঘটনাস্থালে রয়েছি। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ পেতে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হবে।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে গত বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৩৩ মিনিট আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
১ ঘণ্টা আগে