ময়মনসিংহের দুই উপজেলায় বন্যার পানিতে ডুবে যাওয়া ঘরের ভেতরে আটকে থাকা ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার জেলার ফুলপুর ও হালুয়াঘাট উপজেলার দুটি ইউনিয়ন থেকে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বানিজান গ্রামের কাশিবান বাজার থেকে ভীত ও উদ্বিগ্ন একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’—নম্বরে ফোন করে জানান, তাদের এলাকায় বন্যার পানিতে অনেক মহিলা ও শিশু ঘরে আটকে আছে।
একইদিন একই বিপদের কথা জানিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৩—নম্বর ইউনিয়ন থেকে আরেকজন কলার ফোন করেন জানান, বড় খালের পাড় এলাকায় বেশ কয়েকজন পানিতে ডুবে যাওয়া ঘরে আটকে গেছেন। উভয়ে তাদের জরুরি ভিত্তিতে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯—এর কাছে অনুরোধ জানান।
কল দুটি রিসিভ করেছিলেন ৯৯৯—কল টেকার কনস্টেবল মো. সুরুজ্জামান। তিনি কলারকে আশ্বস্ত করে শান্ত হতে বলেন এবং ফুলপুর ও হালুয়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনে উভয় ঘটনা দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। উদ্ধার সংশ্লিষ্ট থানা, ফায়ার সার্ভিস স্টেশন ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. রেজাউল করিম, ৯৯৯—ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার ওলিউল্লাহ এবং ফায়ার ফাইটার মো. হানজালাল।
সংবাদ পেয়ে ফুলপুর ও হালুয়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে আটকে পড়াদের উদ্ধার করে নিরাপদে স্থানে নিয়ে আসে। ফুলপুর ফায়ার সার্ভিস উদ্ধার করে ১২ জন নারী, ৮ জন শিশু ও ১০ জন পুরুষ এবং হালুয়াঘাট ফায়ার সার্ভিস উদ্ধার করে ৩ জন মহিলা ৪ জন শিশু। দুই উপজেলা মিলিয়ে মোট ৩৭ জন জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া একাধিক গৃহপালিত প্রাণীও উদ্ধার করা হয়।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৩৩ মিনিট আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
১ ঘণ্টা আগে