জামালপুরের ইসলামপুর উপজেলায় নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলার ২ লাখ ৩ হাজার ৭২৮ জন ভোটারের মাঝে এই কার্ড বিতরণ করা হবে।
সকালে ইসলামপুর হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইসলামপুর পৌরসভাসহ ১২টি ইউনিয়নের ২ লাখ ৩ হাজার ৭২৮ জন ভোটারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত এই কার্ড বিতরণ কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ড নেওয়া যাবে।
কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, এবারের স্মার্ট কার্ডে ব্যক্তির নাম (বাংলা ও ইংরেজি), মা-বাবার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে। কার্ডের পেছনে থাকছে ব্যক্তির ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রুপ ও জন্মস্থান। তবে সব মিলিয়ে স্মার্ট কার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্যভান্ডারে ৩২ ধরনের তথ্য থাকছে, যা মেশিনে পাঠযোগ্য হবে।

বর্ষার পানি এখনো পুরোপুরি নামেনি। বিস্তীর্ণ জলরাশির বুক চিরে ছুটে চলছে নৌকা। চারদিকে পানি, দূরে ভেসে থাকা গ্রাম, খোলা আকাশ আর হাওরের নির্মল প্রকৃতি—সব মিলিয়ে কিশোরগঞ্জের হাওর এখনো পর্যটকদের টানছে। তবে এই সৌন্দর্যের পাশাপাশি হাওর ভ্রমণে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
১৬ মিনিট আগে
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আয়েশা খাতুনের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে প্রায় ৩ লাখ ৮৬ হাজার টাকার বকেয়া ভূমি উন্নয়ন কর ও জরিমানা কমিয়ে ৬ হাজার ৫৭৯ টাকা করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হলেও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
১৬ মিনিট আগে
জয়পুরহাটে অষ্টম-নবম শতকের একটি প্রাচীন বেলেপাথরের পিলারের অংশবিশেষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ২০ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পাথরটির ওজন প্রায় ৩২০ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাইয়ে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বলে
১৮ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৬’। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
২৪ মিনিট আগে