
ময়মনসিংহের নান্দাইলে সৎবাবার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা বাক্প্রতিবন্ধী কিশোরী। এ অভিযোগে গতকাল শুক্রবার সৎবাবা মো. আব্দুল হেলিমকে (৬৫) আটক করে পুলিশের মাধ্যমে থানায় সোপর্দ করে স্থানীয়রা। আব্দুল হেলিম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত এশা ব্যাপারীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হেলিম ভিন্ন গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করেন। সেখানে রিয়াজ উদ্দিনের ১৬ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী মেয়ে আছে। বিয়ের পর আব্দুল হেলিম দ্বিতীয় স্ত্রীকে নিজের বাড়িতে না এনে বরং নিয়মিত ওই স্ত্রীর বাড়িতে যেতেন। এই সুযোগে স্ত্রীর বাক্প্রতিবন্ধী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন চিকিৎসক মেয়েটিকে পরীক্ষা করে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানান। বাক্প্রতিবন্ধী কিশোরীকে জিজ্ঞেস করলে সে ইশারা ইঙ্গিতে সৎবাবা আব্দুল হেলিমের কথা বলে।
এ অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে আব্দুল হেলিম স্ত্রীর বাড়িতে গেলে স্থানীয়রা তাঁকে আটক করে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচ কর্তৃক ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো
৪ মিনিট আগে
রাজশাহীর বাঘায় নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিষের তীব্র গন্ধ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
১১ মিনিট আগে
প্রতিষ্ঠানটিতে কোনো কেমিস্ট ছাড়াই বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব ও আফটার শেভসহ বিভিন্ন ধরনের প্রসাধনী প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া উৎপাদিত পণ্যের কোনো গুণগত মান পরীক্ষা বা ল্যাব টেস্ট ছাড়াই বাজারজাতের প্রস্তুতি চলছিল।
১৭ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
১৯ মিনিট আগে