
ময়মনসিংহে সুমন মিয়া (৩৩) নামে একজন গাড়িচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বড়বাজারের একটি নির্মাণাধীন বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমন ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে। তিনি নগরীর গরুখোঁয়াড় মোড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানায়, বড়বাজারের হিমেল হাওয়া নামে একটি নির্মাণাধীন বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের মাথা, ঘাড় ও হাতের অংশ থেঁতলে গিয়েছিল।
নিহতের স্ত্রী ময়না আক্তার বলেন, অনেক দিন ধরে এক ব্যাংক কর্মকর্তার প্রাইভেট কার চালাতেন তাঁর স্বামী। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভালুকা থেকে সেই ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে নিয়ে আসছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও পরে বাড়ি না ফিরলে স্বামীকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সকালে খবর পেয়ে ছুটে আসেন বড়বাজার। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন তিনি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নির্মাণাধীন ১৩তলা ভবনের লিফটের কাজ চলছিল। সম্পূর্ণ জায়গা ছিল ফাঁকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওপর থেকে পড়ে দুর্ঘটনাজনিত কারণেই মৃত্যু হতে পারে প্রাইভেট কারচালক সুমনের। যদিও ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন দায়িত্বে অবহেলা বা ‘দুষ্টুমি’ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৬ মিনিট আগে
প্রথমে যাত্রী সেজে ভাড়া নিতেন অটোরিকশা। পথে কৌশলে চালককে চেতনানাশক খাওয়াতেন। একপর্যায়ে চালক অচেতন হয়ে পড়লে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যেতেন চক্রের সদস্যরা। দীর্ঘদিন ধরে চক্রটি এভাবেই সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে আসছেন। সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক খাইয়ে অটোরিকশা চালক আইয়ূব...
২১ মিনিট আগে
আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিং সৌরশক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনকালে তিনি এই আশা প্রকাশ করেন।
২৬ মিনিট আগে
রাজধানীতে বিআরটিএ নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী...
২৮ মিনিট আগে