
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদকাসক্ত ছেলের উৎপাত সইতে না পেরে পুলিশে সোপর্দ করলেন মা–বাবা। গত মঙ্গলবার উপজেলার বরাইদ গ্রামে ঘটনাটি ঘটে। মাদকাসক্ত ওই ছেলের নাম মোশাররফ (২৫)। তার বাবা আব্দুল মতিন একজন কৃষক আর মা গৃহিণী।
জানা যায়, আব্দুল মতিনের আদরের সন্তান মোশাররফ সব সময় মাদক সেবনে আসক্ত থাকে। নেশার টাকার জন্য প্রতিদিন বাবা–মাকে অত্যাচার করে। ছেলের কাছে বৃদ্ধ বাবা–মা অসহায়। তাই তার বাবা নিরুপায় হয়ে গ্রামবাসী ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতায় তাকে পুলিশের হাতে তুলে দেন।
বাবা আব্দুল মতিন বলেন, `দীর্ঘদিন ধরে ছেলে মাদকাসক্ত। নেশার পথ থেকে তাকে ফেরানোর জন্য সব চেষ্টায় করেছি। সে কোনো কথাই শোনেনি। বৃদ্ধ বয়সে মাদকের টাকার জন্য ছেলের হাতে মারও খেতে হয়েছে আমি ও আমার স্ত্রীকে। ছেলের ভয়ে ফসলি জমি বিক্রি করে টাকা দিই। ভালো পথে ফেরানোর জন্য বিয়ে করাই। একে একে তিনটি বিয়ে করে সে। কিন্তু নেশাগ্রস্ত হওয়ায় কোনো বউ থাকেনি। মাদকের টাকা না পেলে সে পাগলের মতো হয়ে যেত। ছেলের অত্যাচারে বাড়ি–ঘরে থাকতে পারিনি। গ্রামের মাতব্বরদের কাছে বিচার দিই। তাতেও কোনো ফল হয়নি। বাধ্য হয়ে পুলিশের হাতে তুলে দিই।'
বরাইদ গ্রামের আওয়ামী লীগের নেতা মো. আকতার হোসেন সরকার জানান, মাদক সেবন ও বাবা–মাকে মারধর করার জন্য মোশারফের বিরুদ্ধে গ্রামে অনেকবার সালিশ হয়েছে। কিন্তু তারপরও কোনো সুফল পাওয়া যায়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন জানান, মাদকাসক্ত ছেলেকে তার বাবা পুলিশের হাতে তুলে দিয়েছেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, `মোশারফকে আমাদের হাতে দেওয়ার পর আমরা তাকে আদালতে পাঠিয়েছি।'

পঞ্চগড় জেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে গভীর নলকূপ এবং সাবমার্সিবল পাম্প স্থাপনের একটি প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রায় ৫১ লাখ টাকার এই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা থাকলেও এখনো অধিকাংশ বিদ্যালয়ে কাজ সম্পন্ন হয়নি।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে হলুদ অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রার চালকেরা সব রুটে ৫ টাকা করে ভাড়া বৃদ্ধি করেছেন। ভাড়া বৃদ্ধির একটি তালিকা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ব্যানারে নিজদের যানে লাগিয়ে দেওয়া হয়েছে। তবে বিসিসি বলছে, থ্রি হুইলারে কোনো ভাড়া বৃদ্ধি করেনি তারা।
১ ঘণ্টা আগে
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সাতজনের নিয়োগে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে গৃহীত বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তরবঙ্গের কৃষকের ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়ে ১ হাজার ৪৫২ কোটি ৩৩ লাখ টাকার তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ। কাগজে-কলমে ৯০ শতাংশ কাজ শেষের দাবি করা হলেও মাঠে দেখা যায় ভাঙা সিসি...
১ ঘণ্টা আগে