
বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহে জেলার সিমাস্তবর্তী উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সিমান্তবর্তী হালুয়াঘাট, ধোবাউড়ায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফিশারি, কয়েক হাজার একর জমির ফসল। প্রবল বর্ষণে রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল কলেজে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন বলেন, ‘উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের ১৫-২০টি গ্রাম তলিয়ে গেছে। নেতাই নদীর বাঁধ কিছু কিছু পয়েন্টে ভেঙে গেছে। এক থেকে দেড় হাজার লোক পানিবন্দী আছে, প্রায় তিনশত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলেছি জানমালের নিরাপত্তার ব্যবস্থা নিতে। যদি কেউ পানিবন্দী হয়ে থাকে তাহলে তাকে সাথে সাথে উদ্ধার করে প্রাথমিক বিদ্যালয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সব প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটে নাই।’
হালুয়াঘাট ইউএনও মো. এরশাদুল আহমেদ বলেন, ‘এটা নিয়ে আমরা কাজ করছি। যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে, সাবরেজিস্ট্রি অফিসের সামনে খাদ্যগুদামের সামনে পানি জমে আছে। এছাড়া উপজেলার বেশ কিছু গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।’
ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে জেলার দুটি উপজেলায় অনেক গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি কমলেও পানি কমতে সময় লাগবে। পরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে উদ্যোগ নেয়া হবে।
ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় (গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত) জেলায় ১৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বর্ষার ভরা মৌসুম। এ সময়ে মেঘনা নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। সেই মাছে সরগরম থাকার কথা নদীর ঘাট ও আড়ত। কিন্তু এবার ভিন্ন চিত্র। ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো জেলে। মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানের মুখে পড়েছেন মৎস্য
২২ মিনিট আগে
মৌলভীবাজারে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তিনি শ্রীমঙ্গল থানায় গিয়ে আইনগত সহায়তা চান।
৩১ মিনিট আগে
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি
১ ঘণ্টা আগে