ময়মনসিংহের হালুয়াঘাটে ২১৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে হালুয়াঘাট পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের আকনপাড়া এলাকায় আ. কাদিরের নামে এক ব্যক্তির বাড়ি থেকে জিরা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব ও মামলা সূত্রে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা বাংলাদেশে নিয়ে এসে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখেন ব্যবসায়ীরা এ তথ্য জানতে পারে র্যাব। পরে রাত ৯টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের আকনপাড়া এলাকায় কাদিরের বাসায় র্যাব-১৪ এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় বাসায় মজুত করে রাখা ২১৫ বস্তা প্রায় ৬ হাজার ৩৮৫ কেজি ভারতীয় জিরা জব্দ করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
র্যাবের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। কেউ বৈধ কাগজ দেখাতে না পারায় এবং স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১৪ এর সার্জেন্ট আবুল কাশেম বাদী হয়ে ওয়াদুদ মাস্টার, সিরাজুল, জাহাঙ্গীর ও মোহাম্মদ আলীসহ ৩-৪ জন অজ্ঞাতনামা আসামি করে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২৪ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।
২৬ মিনিট আগে
রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় তাঁর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
২ ঘণ্টা আগে
পুলিশ জানায়, সোমবার দুপুরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্টোরকিপার ফারুক হোসেন প্রায় ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন পরিমাপক যন্ত্র চুরি করে বের করেন। এসব পণ্য তিনি সন্ধ্যার দিকে উপজেলার কলেজপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের বুকিং কার্যালয়ে নিয়ে যান।
২ ঘণ্টা আগে