
ময়মনসিংহের গফরগাঁওয়ে সেতুর ওপর বাবা-মায়ের সঙ্গে থাকাকালীন ৫ বছরের এক শিশু ডাম্প ট্রাকের চাপায় নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের খুরশিদমহল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ধাওয়া করে ট্রাকটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে যা।
নিহত শিশুটির নাম অন্তর (৫)। সে কিশোরগঞ্জের তাড়াইল এলাকার কৌটা ভাওয়াল গ্রামের নাইম মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, নাইম মিয়া সোমবার সপরিবারে সিএনজিচালিত অটোরিকশায় নিজ কর্মস্থল শ্রীপুরের মাওনায় ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের খুরশিদমহল সেতুর প্রান্তে হঠাৎ অটোরিকশাটি বিকল হয়ে যায়। পরে বিকল্প পরিবহনের জন্য নাইম তাঁর স্ত্রী-সন্তান নিয়ে সেতুর ওপর সড়কের পাশে অপেক্ষা করতে থাকেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডাম্প ট্রাক ব্রিজের ওপর ওঠে। ট্রাকটি বেপরোয়া চলার সময় বাবা-মা সরে যেতে পারলেও শিশু অন্তরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সে মারা যায়। পরে এলাকাবাসী ধাওয়া করে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে হোসেনপুর ও পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রাশেদুল বলেন, বেপরোয়া গতির ডাম্প ট্রাকের কারণে সেতু এলাকায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। দুর্ঘটনা প্রতিরোধে সেতু এলাকায় ট্রাফিক পুলিশের দাবি জানান তিনি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নৌ পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
২৮ মিনিট আগে
কুমিল্লার বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
৩০ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না।
২ ঘণ্টা আগে