
ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার মো. মারুফ (২১) ও মো. স্বাধীন (২০)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ভুক্তভোগী ছাত্রীর মা প্রতিদিনের মতো কাজে বেরিয়ে যান। ওই দিন বেলা আনুমানিক ৩টার দিকে মারুফ ও স্বাধীন ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। পরে সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন তার মা।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ ও অন্যান্য আইনি কার্যক্রম শেষে আদালত আজ বুধবার এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুল করিম চৌধুরী বলেন, সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের এ সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
বজলুল করিম আরও বলেন, এ রায়ের মাধ্যমে সমাজে অপরাধপ্রবণতা কমবে এবং বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাবেন বলে তাঁরা আশা করেন।

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২ মিনিট আগে
বাড়িতে বিয়ের আনন্দ। উঠানে স্বজনদের ভিড়, নতুন বউকে ঘিরে হাসি-গল্প আর অতিথি আপ্যায়নের ব্যস্ততা। কেউ খাবারের আয়োজন নিয়ে ব্যস্ত, কেউবা নতুন বউয়ের পাশে বসে কথা বলছিলেন। সেই আনন্দের মধ্যেই হঠাৎ খবর আসে-পুকুরে মৃত অবস্থায় পাওয়া বিয়েতে আসা গেছে দুই শিশুকে...
৫ মিনিট আগে
ঢাকার হাজারীবাগ এলাকায় পিকআপ ভ্যানচালক আসাদুল ইসলামকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬ এর বিচারক নাজমুন নাহার নীপু এ রায় ঘোষণা করেন।
১০ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জামিন দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে আপসনামা দাখিল করায় ও বাদী আদালতে হাজির হয়ে জামিনে আপত্তি নেই মর্মে বক্তব্য দেওয়ায় আদালত মাকসুদা ইসলামকে
১৬ মিনিট আগে