
ময়মনসিংহে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী শ্যামগঞ্জ কলেজের প্রভাষক নাজমুল হাসান সরকার (৩২) নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে নগরীর কালীবাড়ি পুরাতন খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নাজমুল হাসান সরকার ময়মনসিংহ সদর উপজেলার নামা কাতলাসেন এলাকার বাসিন্দা মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি কলেজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, নগরীর থানার ঘাট হয়ে নদীর পাড় দিয়ে মোটরসাইকেলে চেপে পাটগুদাম ব্রিজের দিকে যাচ্ছিলেন নাজমুল হক সরকার। পথে কাীবাড়ি পুরাতন খেয়াঘাট এলাকায় তার বাইকটি একটি খালি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অ্যানেসথেসিয়ার চিকিৎসক না থাকায় এত দিন আইসিইউ চালু করা সম্ভব হয়নি। ইতিমধ্যে চিকিৎসক পদায়ন হয়েছে, আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব...
৭ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রবিউল ইসলাম (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার যাদবপুর মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার যাদবপুর মাঝপাড়ার মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।
১১ মিনিট আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ আয়োজনকে ঘিরে বিরোধ দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
৩১ মিনিট আগে
চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের নানা অভিযোগে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেনকে গভীর রাত পর্যন্ত থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ারের ছোট ভাই...
৪১ মিনিট আগে