Ajker Patrika

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৯: ৩৭
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের হেফাজত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সোহাগী ইউনিয়নের বৈরাটি গ্রামের ওয়াসীম মিয়া (২৬) ও সরিষা ইউনিয়নের গাংপাড় গ্রামের এমদাদুল হক (৪৫)।

পুলিশ বলেছে, উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার সন্ধ্যায় একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম শাহীনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নেওয়ার সময় একদল লোক পথরোধ করে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধর করে এবং শাহীনকে ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ওয়াসীম মিয়া ও এমদাদুল হককে গ্রেপ্তার করে।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের অভিযোগে ২৭ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত