ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী টাওয়ার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকালে স্থানীয়রা আমতলী টাওয়ার এলাকায় রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ভালুকা মডেল থানার এসআই মোশাররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব কমিটি’ বলে মন্তব্য করেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপির কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৮৬টি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি পৃথক ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত...
১ ঘণ্টা আগে
প্রেমঘটিত বিয়ে নিয়ে গতকাল সকাল থেকে মোজাম্মেলের সঙ্গে মান্নানের এক চাচাতো ভাইয়ের বিরোধ চলছিল। সন্ধ্যার পর স্থানীয় বাজারে ওই চাচাতো ভাইকে হত্যার হুমকি দেন মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও তাঁদের...
২ ঘণ্টা আগে