
জামালপুরের মাদারগঞ্জে মো. রনি নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ পাওয়া গেছে পরাজিত প্রার্থী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. রনি আদারভিটা ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
গতকাল সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ইউপি সদস্য বাদী হয়ে জাহিদ হাসানকে প্রধান করে আটজনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে ভুক্তভোগী ইউপি সদস্য রনি পরিষদের কাজ শেষ করে নিজের বাড়ি ফেরার সময় গজারিয়া মোড়ে অভিযুক্ত জাহিদ ও পরাজিত প্রার্থী রঞ্জুসহ কয়েকজন পথ অবরোধ করেন। তাঁরা দেশীয় অস্ত্র ও রড দিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে বেঁচে যান। পরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য মো. রনি বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে যাওয়ায় সময় গজারিয়া মোড়ে কয়েকজন অতর্কিত হামলা চালায়। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আবার যেকোনো সময় আমার ওপর হামলার আশঙ্কা করছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এমন কোনো ঘটনা ঘটেনি।’
মাদারগঞ্জ মডেল থানার তদন্ত ওসি আরশেদ আলী জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে