
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের ছোট বোন শিউলী খানম (৫৭) মারা গেছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বাদ আসর মোক্তারপাড়া জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরে আনুমানিক সাড়ে ৫টায় নেত্রকোনা পৌর শহরের সাতপাই কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট শিউলী খানম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে প্রথমে তাঁকে নেত্রকোনা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এবং বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। শিউলী খানম মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং গৃহিণী ছিলেন। তিনি স্বামী, সন্তান, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রতিবেশীদের নিকট পরোপকারী ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে মরহুমা শিউলী খানম শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমার প্রতিবেশী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমা শিউলী খানমকে বেহেশত নসিব করেন।’
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিউলী খানমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের পক্ষ থেকে শায়রুল কবির খান দেশবাসীর কাছে তার বোনের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।

চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। পুলিশের ভাষ্য অনুযায়ী, খুঁটিতে কাক বসার পর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৫ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে হাত-পা বেঁধে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনায় দুজনকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এখনো মামলা হয়নি।
১০ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মসজিদে নামাজ পড়া ও রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে জেলা ছাত্রদলের এক নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় আরও দুজনের শরীর ঝলসে গেছে...
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জে অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। শনিবার সন্ধ্যায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগে