
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও আজমেরী ওসমানের সহযোগী মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর।
গ্রেপ্তার রঞ্জুর বয়স ৪৪ বছর। তিনি নারায়ণগঞ্জ নগরীর আল্লামা ইকবাল রোড এলাকার কবির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অটোরিকশাচালক মো. জামাল (৪০) হত্যা মামলায় গত ২৪ আগস্ট রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি। একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৩ জুলাই চাঁদপুরের মতলবের বাসিন্দা মো. জামাল নিখোঁজ হন। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের সদস্যদের নিয়ে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ভাড়া থাকতেন তিনি।
নিখোঁজের পাঁচ দিন পর ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের পাশ থেকে জামালের মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।
এসআরবি-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর জানান, আদালতের রায়ের পর রঞ্জুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান মুহিত কবীর।
মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু নারায়ণগঞ্জ শহরে একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কিশোরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ আদেশ দেন।
২ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. রাজিব হোসেন (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার এলেঙ্গা এলাকার শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে...
৮ মিনিট আগে
ফরিদপুরের সবজাননেসা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর হোসাইনের বিরুদ্ধে নৈতিক স্খলন, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ওষুধ ও সরঞ্জাম পাওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগগুলো তদন্তাধীন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
২১ মিনিট আগে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহ এবং তাঁর পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা ও ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার অবরুদ্ধ করতে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২১ মিনিট আগে