
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া তিনটি বিতর্কিত ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসুর ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামের একটি নতুন ওয়েবসাইট চালু, অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ নামের দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি টানানোর ঘটনা খতিয়ে দেখতে এসব কমিটি গঠন করা হয়।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক পরিবেশ বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেবে।
ডাকসু কর্তৃক ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামের একটি ওয়েবসাইট চালুর পেছনে প্রশাসনিক অনুমোদন ও কারিগরি দিকগুলো তদন্তে প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রশাসন) আহ্বায়ক করে ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কলাভবন-সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামের দুটি স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। অন্য সদস্যরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। কমিটির সদস্যসচিব করা হয়েছে এস্টেট ম্যানেজারকে।
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের বিতর্কিত নেতা আবদুল মালেকের ছবি হঠাৎ প্রদর্শন ও টানানোর ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের পৃথক একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রশাসন) আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও প্রক্টরকে। এস্টেট ম্যানেজার এই কমিটিরও সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

ডা. মনীষার অভিযোগ, মূলত কারখানা বন্ধ ঘোষণা করা মালিকপক্ষের একটি কৌশল। কেননা ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি শ্রমিকদের নিয়োগপত্র এমনকি পরিচয়পত্র পর্যন্ত দেয়নি। বিষয়টি নিয়ে শ্রমিকেরা আন্দোলন করে। এর পরিপ্রেক্ষিতে চলতি মাসে শ্রমিকদের নিয়োগপত্র এবং পরিচয়পত্র দেওয়ার কথা ছিল।
৩ মিনিট আগে
চট্টগ্রামের হালিশহরে চিরকুট লিখে জনতা ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসাইনের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী হালিশহর থানায় অপমৃত্যু মামলা করেছেন।
৭ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় শিক্ষাগত সনদ জালিয়াতির ঘটনায় ব্যাংকের চাকরি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ হারানো মো. জাহাঙ্গীর আলমকে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি করা হয়েছে। এ নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৪ মিনিট আগে
বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত সেই নিমগাছ রক্ষায় উদ্যোগ নিচ্ছে সিটি করপোরেশন। করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড এলাকার ডেফুলিয়ায় খালেদা জিয়ার রোপণ করা নিমগাছ ও ফলক সংস্কার শুরু হচ্ছে।
২৪ মিনিট আগে