
শেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে মারধরের পর লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটলেও গতকাল শনিবার বিকেলে থানায় অভিযোগ দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক সোহাগ (৪৮) উপজেলার যোগানিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। অভিযুক্তরা হলেন উপজেলার কাপাশিয়া এলাকার সায়েদুল (৪৩), মো. সোলায়মান (৫০), যোশেফ (৪২), পৌরশহরের গড়কান্দা এলাকার সোহেল রানা (২৬), নগরবেড়া গ্রামের ইউসুফ আলীসহ (৪৬) অজ্ঞাতপরিচয় আটজন।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় সোহাগ তাঁর বোন শিরিনার কাছ থেকে ব্যবসার জন্য ১ লাখ টাকা নিয়ে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যান। এ সময় অভিযুক্ত ইউসুফ তাঁকে ফোন করে শহরের দক্ষিণ বাজারে যেতে বলেন। সেখানে জমি নিয়ে বাগ্বিতাণ্ডার একপর্যায়ে সোহাগকে মারধর করে সঙ্গে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেন অভিযুক্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় সোহাগকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী সোহাগ বলেন, ‘ইউসুফ পরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়েছে। তাঁর দোকান থেকে বের হয়ে আসার পরই অভিযুক্তরা রড দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমার সঙ্গে থাকা ১ লাখ টাকাও ছিনিয়ে নিয়েছে ওরা। মারধরে আমার বাঁ হাত, দুটি দাঁত ও হাতের একটি আঙুল ভেঙে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে