
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বুধবার (২৯ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হলো।
বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মারা যাওয়া রিফাত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা জয়নুদ্দীনের ছেলে। গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ১৪ জন রোগী হাসপাতাল ছেড়েছেন। এ সময় একজন রোগীর মৃত্যু হয়েছে।
বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ জন রোগীর মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন নারী এবং একজন শিশু রয়েছে। তাদের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫৬ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মোস্তফা ফয়সাল রাহাত। তিনি বলেন, ‘এবার আক্রান্তের তুলনায় মৃত্যুর হার বেশি। আক্রান্তদের অনেকেই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। যদিও ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন জোরালোভাবে কাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষের আরও সচেতন হওয়া প্রয়োজন। তা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।’

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৬ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৭ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৭ ঘণ্টা আগে