Ajker Patrika

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও ২৭ শিশু

ময়মনসিংহ প্রতিনিধি
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও ২৭ শিশু
মমেক হাসপাতালে অসুস্থ শিশুকে চিকিৎসাসেবা দিচ্ছেন এক নার্স। ছবি সোর্স: আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ৭৭ শিশু চিকিৎসাধীন আছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মাইনউদ্দিন বলেন, বর্তমানে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে ৭৭ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৩৭১ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮৪ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ১০ শিশুর।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলানা বলেন, প্রতিনিয়ত হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হচ্ছে। সবাইকে সচেতন না হলে অবস্থা আরও ভয়াবহ হবে। জনবলসংকটের মধ্যেও অব্যাহত রাখা হয়েছে সর্বোচ্চ চিকিৎসা কার্যক্রম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না—হাসনাতকে স্পিকার

উত্তরায় হঠাৎ সিটিটিসি, সোয়াট, ডিবি পুলিশের যৌথ অভিযান

লিভার সুস্থ রাখতে এসব অভ্যাস বাদ দিন

ঘণ্টায় ২৫০০০ মাইল বেগ, ৫০০০ ডিগ্রি তাপ সহ্য করে যেভাবে নিরাপদে অবতরণ নভোচারীদের

আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত