
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের আমলে নানা অপকর্ম, গুম, খুন ও নির্মম নির্যাতনের তিন শতাধিক আলোকচিত্র নিয়ে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’ করেছে সচেতন নাগরিক সমাজ। এ সময় প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট দোসরদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।
আজ শনিবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরের রামবাবু সড়কে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সরকার পতনের দুই মাস উপলক্ষে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই প্রদর্শনীতে জুলাই গণ–অভ্যুত্থানে মানুষ হত্যাসহ পৈশাচিক নির্যাতনের চিত্র প্রদর্শনী করা হয়।
প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন। এতে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, এ কে এম মাহাবুবুল আলম, বিএনপি সদস্য শরাফ উদ্দিন কোহিনুর, হেলাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. নূরুল হক, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন।
আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, কথাশিল্পী সালিম হাসান, কবি এহসান হাবীব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু, আমিনুল ইসলাম ফয়সাল, সোহেল খান, জিএস মাহাবুব, জেলা ছাত্রদল সভাপতি নিহাদ সালমান ডুনন, রায়হান শরীফ হলুদ, প্রভাষক সাঈদ ইসলাম, প্রকৌশলী জহিরুল হাসান, ব্যবসায়ী নেতা তৌহিদুজ্জামান ছোটন।
এদিকে ফ্যাসিস্ট প্রদর্শনীতে স্থানীয় প্রশাসনের প্রতি ১০ দফা দাবি জানান আয়োজকেরা।
দাবিগুলো হলো—ছাত্র আন্দোলনে সাগর হত্যাকারীদের গ্রেপ্তার, প্রশাসনে আওয়ামী দোসরদের অপসারণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তার, যানজট নিরসন, ব্রহ্মপুত্র খননের নামে লুটপাট বন্ধ, বালুদস্যুদের গ্রেপ্তার, মাদক কারবারি ও ছিনতাইকারীদের কঠোর হস্তে দমন, অপরিকল্পিত নগরায়ণ বন্ধ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে সিন্ডিকেট মুক্ত করা।

রাজধানীর আদাবরে ময়লার ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন মো. বশির (৪৭) নামের এক বিএনপি নেতা। তিনি জখম নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছেলে মো. ছিফাত উল্লাহ হৃদয়...
২ মিনিট আগে
অভিযানে বাঘার চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের খেজুরবাগান থেকে একটি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চানপুর গ্রামে রুহুল আমিনের বাড়ির...
৪ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের ৩ দিন পর রেললাইনের পাশ থেকে জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে যে চুক্তি হয়েছে, এটি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্য হয়েছে। এ ছাড়া এটি নির্দিষ্ট সময়ের জন্য হয়েছে। এরপরে সেই চুক্তি বাংলাদেশ চাইলে নবায়ন হবে অথবা সেখানেই সেই চুক্তির যবনিকাপাত....
৩০ মিনিট আগে