
ময়মনসিংহে ১৫ দিন ধরে চলছে অসহনীয় লোডশেডিং। এতে ইফতার, তারাবিহ কিংবা সাহ্রির সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন মানুষ। সেচের অভাবে নষ্ট হচ্ছে ফসল। এ নিয়ে গ্রাহকের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র, কর্মকর্তা ও তাঁদের পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩।
গতকাল মঙ্গলবার পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর (এজিএম) প্রশাসন রাশেদুল আলম খন্দকার।
রাশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, গার্মেন্টস ছুটি হওয়ায় এক-দুই দিনের মধ্যে লোডশেডিং কমে আসবে। ময়মনসিংহ অঞ্চলে পল্লী বিদ্যুতের চাহিদা রয়েছে ৯৭ মেগাওয়াট। এর মধ্যে সরবরাহ হচ্ছে ৪৬ মেগাওয়াট।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, তাঁর অঞ্চলে রাত-দিন মিলে গড়ে ২০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থেকে যাচ্ছে। খাদ্য উৎপাদন ঠিক রাখতে পিডিবির কিছু বিদ্যুৎ শহর থেকে পল্লী বিদ্যুৎকে দেওয়া হচ্ছে।
রফিকুল ইসলাম আরও বলেন, ময়মনসিংহ অঞ্চলে প্রায় ১২ লাখ গ্রাহকের বিদ্যুতের চাহিদা দিনে ১ হাজার ১০০ মেগাওয়াট এবং রাতে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ৯০০ থেকে ১ হাজার ১০০ মেগাওয়াট।
ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতের খুঁটিনাটি সবকিছুর খবর রাখা হচ্ছে। এনিয়ে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভ্রান্ত ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। চিঠির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ নিয়ে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সংশ্লিষ্টরা বলছেন, তীব্র গরম আর লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা ময়মনসিংহের শহর ছাড়িয়ে গ্রাম অঞ্চলের মানুষের মধ্যেও। রাত-দিন মিলিয়ে ছয় ঘণ্টাও থাকছে না বিদ্যুৎ। ঘন ঘন লোডশেডিংয়ে সেচের অভাবে নষ্ট হচ্ছে খেতের ধান। গরমে নির্ঘুম রাত পার করছেন মানুষজন। এই অবস্থায় চরম ক্ষিপ্ত হয়ে উঠছেন বিদ্যুতের গ্রাহকেরা।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২২ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে