এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে (এপিএমও) প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণপদক পেয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মারুফ হাসান রুবাব। তার এই অর্জনে দারুণ খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও। ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশ ও জাতির সুনাম রক্ষায় মারুফের কাছে ভবিষ্যতে আরও ভালো কিছুর প্রত্যাশা করেন স্থানীয় লোকজন।
স্বর্ণপদকজয়ী মারুফ হাসান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম গ্রামের আব্দুস সালামের ছেলে। মা শামিমা আক্তার।
তিন ভাইবোনের মধ্যে মারুফ সবার ছোট। তারা নগরীর আকুয়া হাজিবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। মারুফ আনন্দ মোহন কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) স্বর্ণপদকজয়ী মারুফ হাসান রুবাব জানায়, ছোটবেলা থেকেই গণিতের প্রতি আগ্রহ তার। অন্যান্য বিষয়ের তুলনায় গণিতটা বেশি রপ্ত করে। দীর্ঘ পরিশ্রম, অভিজ্ঞতা আর ইচ্ছাশক্তি কাজে লাগানোর ফলেই স্বর্ণপদক এসেছে। একই প্রতিযোগিতায় ইতিপূর্বে ২০১৯ সালে রৌপ্য ও ২০২০ সালে ব্রোঞ্জপদক অর্জন করেছিল সে। নিজের অর্জনকে নিজেই ছাপিয়ে এ বছর স্বর্ণপদক জয় করেছে।
মা শামিমা আক্তার বলেন, ‘ছেলের অর্জন সবার জন্য, তা শুধু আমাদের নয়। স্বর্ণপদক পেয়ে মারুফ আরও আগ্রহী হয়ে উঠেছে। আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী কোরবানি ঈদের আগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছেলের জন্য সবার দোয়া চাই।’
ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের স্বপন কুমার দাশ বলেন, ‘গত ২৯ জুন আনুষ্ঠানিকভাবে আয়োজকদের পক্ষ থেকে ফল ঘোষণার পর আমাদের মধ্যে বাড়তি আনন্দ বিরাজ করছে। আমরা মারুফকে নিয়ে গর্বিত। ভবিষ্যতে মারুফের মতো অন্যরা সাফল্য বয়ে আনবে, এটাই প্রত্যাশা।’
স্বপন কুমার দাশ জানান, গত মার্চে রাজধানীর কারওয়ান বাজারের মোনেম বিজনেস ডিসট্রিক্ট ভবনে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে সবচেয়ে ভালো নম্বর পাওয়া ১০ জনের উত্তরপত্র পাঠানো হয়েছিল আন্তর্জাতিক কমিটির কাছে। এবারের আয়োজনে ৩৭টি দেশের ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
মারুফের স্বর্ণপদক ছাড়াও দুটি ব্রোঞ্জপদক এসেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ ও নটর ডেম কলেজের আদনান সাদিকের হাত ধরে। দলের ছয়জন পেয়েছে বিশেষ সম্মাননা।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৪ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৫ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৫ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৬ ঘণ্টা আগে