মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে সম্ভু ভদ্র (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিংভোগ গ্রামের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সম্ভু ভদ্র ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভাটিংভোগ গ্রামের রাস্তার পাশের একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি চা পান করতে এসে পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি সিরাজদিখান থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।
প্রতিবেশীরা জানান, সম্ভু ভদ্র দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হওয়ায় মানসিকভাবেও অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তিনি ডুবে মারা যান।
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই। ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে দেখা হচ্ছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে