
মুন্সিগঞ্জের শ্রীনগরে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী ও চিকিৎসক জাকিয়া কামাল মুন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার দামলা এলাকায় নিজের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।
জাকিয়া কামাল মুন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছি। মানুষের সেবা করার লক্ষ্য থেকেই আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই।’ তিনি জানান, তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করেছেন এবং বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত। এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রিও অর্জন করেছেন।
মুন আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে শ্রীনগর উপজেলার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে কাজ করবেন এবং উপজেলার সার্বিক রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে ব্যক্তিগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছ, তোমাদের পড়ালেখার খরচের একটা বড় অংশ সাধারণ মানুষের ভ্যাট-ট্যাক্সের টাকা থেকে...
২৫ মিনিট আগে
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে...
২৮ মিনিট আগে
বিকেল পৌনে ৫টার দিকে মিছিলটি বাংলাবাজার অতিক্রম করার সময় পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে একদল উচ্ছৃঙ্খল যুবক জাকির হোসেনের ওপর হামলা চালান। তাঁকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করেন। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহত যুবককে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ...
৩৯ মিনিট আগে
পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙে চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে