মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশের সামনে ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজদিখান থানার এসআই কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহার করে মুন্সিগঞ্জ পুলিশ লাইনসে নেওয়া হয়।
এদিকে পুলিশ অভিযান চালিয়ে যুবলীগের ৩ নেতা-কর্মীকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল দেওয়ান (৫৪), কর্মী সোহেল শেখ (৩৫) ও মন্টু ভূঁইয়া (৩০)। বেলা ২টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।
এর আগে এদিন সকালে জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে মিছিল করে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীরা।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ইমামগঞ্জ বাজারে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী মিছিল বের করে। প্রায় ২০ মিনিট মিছিল শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখান থেকে সরে পড়েন। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণের সময় সেখানে টহলরত পুলিশের গাড়ি দেখা গেছে।
সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক মিছিলের কথা স্বীকার করে বলেন, মিছিলটি চলাকালে পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিল। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই মিছিলের লোকজন পালিয়ে যায়। তবে এ ঘটনায় দুপুরে এক এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পুলিশের অভিযানে যুবলীগের ৩ নেতা-কর্মীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৪ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৪ ঘণ্টা আগে